অনলাইন ডেস্ক
কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের একজন ছাত্র। তার কোন বিভাগ থেকে পড়াশোনা করছে তা জানা যায়নি।
ঘটনার সূত্রপাত ঘটে শনিবার দুপুরে অপূর্ব পালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননার ভিডিও পোস্ট করার মাধ্যমে। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অনেকেই তার শাস্তি দাবি করেন।
রাতের বেলায় একদল ছাত্র ও স্থানীয়রা তার বাসার নিচে এসে বিক্ষোভ দেখায়। জনতা বিক্ষোভ করায় আহত হলে পুলিশ তাকে রক্ষা করে গ্রেফতার করে ভাটারা থানায় নিয়ে যায়।
ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, জনতার আঘাতে আহত অপূর্ব পাল বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।