শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   রাজনীতি
এনসিপির পদত্যাগী নেতা আরশাদুল,বিএনপিতে যোগ দিলেন
  Date : 07-01-2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী নেতা মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।

আজ বুধবার বেলা দুইটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।জানতে চাইলে আরশাদুল হক প্রথম আলোকে বলেন, আজ বুধবার বেলা দুইটার দিকে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আনুষ্ঠানিক যোগদানের আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বসেছিলেন। তারেক রহমানের সঙ্গে ১০ মিনিটের বেশি সময় তাঁর কথা হয়। তিনি (আরশাদুল) বলেন, দেশ গঠনে একমাত্র তাঁরই (তারেক রহমান) সুস্পষ্ট পরিকল্পনা আছে বলে মনে হয়েছে। এই ভিশন ও পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ করতে চান। তখন তারেক রহমান তাঁকে স্বাগত জানান। তিনি বলেন, ‘লেটস রিবিল্ড দ্য কান্ট্রি।’

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির প্রাথমিক সদস্যের ফরম পূরণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তুলে দেন বলে জানান আরশাদুল হক। তিনি বলেন, ‘এখন দল আমাকে যে দায়িত্ব দেবে, সেটা আমি পালন করব। বিএনপি মহাসচিব আমাকে তরুণ সমাজ নিয়ে কাজ করার কথা বলেছেন।’

আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবের পাশাপাশি দলটির নির্বাহী কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। এনসিপির পরিবেশ সেলের প্রধান ছিলেন তিনি। এ ছাড়া তিনি এনসিপির চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন আরশাদুল হক। গত ২৫ ডিসেম্বর তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন আরশাদুল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সহসভাপতি আরশাদুল হক। তিনি ছাত্রজীবনে ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন আন্দোলন-প্রতিবাদে যুক্ত ছিলেন।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩