শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   শিক্ষা
চাঁবিপ্রবির উপাচার্য ইউজিসির খন্ডকালীন সদস্য মনোনীত
  Date : 05-10-2025

অনলাইন ডেস্ক

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খন্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

৩০ সেপ্টেম্বর ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
৫ অক্টোবর ২০২৫ থেকে শুরু হয়ে এই মনোনয়ন দুই বছরের জন্য কার্যকর থাকবে।

অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ ২০২৪ সালের ৭ নভেম্বর চাঁবিপ্রবির উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, বিজ্ঞান অনুষদের ডিন ও গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্য হিসেবে নীতিনির্ধারণী পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

দেশ-বিদেশের মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অভিজ্ঞতা রয়েছে তার। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাপানের ইয়ামাগাটা বিশ্ববিদ্যালয়। তার ৫৯টির বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি একাধিক পাঠ্যপুস্তকের রচয়িতাও।

উপাচার্যের এই মনোনয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, তার দূরদর্শী নেতৃত্ব ও অভিজ্ঞতা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং চাঁবিপ্রবির মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩