শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   লাইফস্টাইল
বিয়ের পর পাল্টে যায় নারীর হরমোন
  Date : 27-09-2025

অনলাইন ডেস্ক

জন্ম, মৃত্যু এবং বিয়ে— এই তিনটি আপনার জীবনে নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দেয়। আপনার পৃথিবীতে আগমনে প্রতিবেশীরা ছুটে যান দেখতে, ঠিক তেমনই আপনার মৃত্যুতেও একবার শেষদেখা দেখতে ছুটে যান মানুষ। আরেকবার মানুষ নতুন করে দেখেন, বিয়েতে। অনেক দিনের চেনার পরও নতুন করে আরও একবার আপনাকে একনজর দেখেন।

এ কথা অপ্রাসঙ্গিক মনে হলেও বিয়ের পর এই নতুন দেখার অর্থ হচ্ছে— আপনার জীবনের গতিপথ নতুন করে চলা। প্রত্যেকের জীবন নতুন করে সাজাতে হয়। আসে নতুন দায়িত্ব, সম্পর্ক জানা আর অনুভূতি। কারণ বিয়ের পর নারীর শরীরও বদলে যায়, বদলে যায় তার হরমোন। আর বিয়ের পর এই পরিবর্তন শুধু মানসিকভাবেই ঘটে না, শারীরিকভাবেও প্রভাব ফেলে। বিশেষ করে নারীর ক্ষেত্রে। আর বিয়ের পর নারীর হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, যা অনেক সময় শারীরিক ও মানসিক সমস্যার কারণ হতে পারে।

বিয়ের পর নারীর শরীরে কেন হরমোন পরিবর্তন হয়? এটি খুবই স্বাভাবিক বিষয়। কারণ বিয়ের পর জীবনযাত্রায় অনেক পরিবর্তন আসে। ঘুমের সময়সূচি বদলে যায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে, মানসিক চাপ, নতুন পরিবেশে মানিয়ে চলা — সব মিলিয়ে শরীরে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো হরমোন বেড়ে যায়। এ হরমোনগুলো বেড়ে গেলে স্ট্রেস বা উদ্বেগও বেড়ে যায়। আর জীবনযাত্রায় পরিবর্তন আসায় এস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মতো প্রজননসংক্রান্ত হরমোনের ওঠানামাও দেখা দিতে পারে। ফলে ঋতুচক্রে পরিবর্তন, ব্রণ, ওজোন বৃদ্ধি বা কমে যাওয়া, ঘন ঘন ক্লান্তি, বিরক্তিভাব, ঘুম সমস্যা এবং মুড সুইং দেখা দিতে পারে।

এটা শুধু নারীর ক্ষেত্রেই পরিবর্তন নয়, পুরুষরাও পরিবর্তনের মধ্য দিয়ে যান।  পুরুষের শরীরেও বিয়ের পর পরিবর্তন দেখা যায়। খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কারণে টেস্টেসটেরন হরমোনের মাত্রা কমে কিংবা বেড়ে যায়। টেস্টেসটেরন কমে গেলে ক্লান্তি, ওজোন বৃদ্ধি ও মানসিক চাপ বেড়ে যায়।

চলুন জেনে নেওয়া যাক, বিয়ে ও শারীরিক পরিবর্তনে আমাদের করণীয়। বিয়ের পর শরীরে হরমোনের পরিবর্তন খুব স্বাভাবিক একটি বিষয়। এটি নিয়ে একটু সচেতন থাকলেই নিজেকে সুস্থ রাখতে পারবেন আপনি।

প্রথমত সুষম খাদ্যগ্রহণ করা উচিত। প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, আঁশযুক্ত খাবার খেতে হবে। সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।

দ্বিতীয়ত প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতে হবে। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। সেই সঙ্গে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। এর ফলে প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমে আপনার শরীরের কর্টিসল হরমোন কমাতে সাহায্য করবে।

আর হরমোনজনিত সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে কিংবা লক্ষণগুলো বেশি তীব্র হয়ে গেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩