শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   অন্যান্য
লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্র
  Date : 29-05-2025

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর  তৎসংলগ্ন এলাকায় রসৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় কুয়াকাটা-কলাপাড়ায় টানা দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। এরফলে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন কেন্দ্রটি।

বুধবার ২৯ মে সকাল থেকে বৃষ্টি ও বাতাস বইতে শুরু করে আজও অব্যাহত আছে, সঙ্গে আকাশে ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

লঘুচাপের কারণে সমুদ্রের পানির স্তর বেড়ে নদ-নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে বলে পানিউন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. শাহআলম জানিয়েছেন। এতে করে উপকূলের ভাঙনকবলিত বেড়িবাঁধ এলাকার মানুষজনের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।

এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর, বেড়েছে বাতাসের চাপও।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এজন্য পায়রাসহ দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। একই সঙ্গে মাছধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩