শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   জাতীয়
নতুন দুই টিভি চ্যানেলের লাইসেন্স পেল ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’
  Date : 07-10-2025

অনলাইন ডেস্ক

বাংলাদেশে বেসরকারি টেলিভিশন সম্প্রচারের জন্য নতুন করে দুটি স্যাটেলাইট চ্যানেলকে লাইসেন্স দিয়েছে অন্তর্বর্তী সরকার। অনুমোদনপ্রাপ্ত চ্যানেল দুটি হলো—‘নেক্সট টিভি’ এবং ‘লাইভ টিভি’।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন ‘নেক্সট টিভি’কে লাইসেন্স দেওয়া হয়। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন, যার ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুর রহমান তুহিন, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক। প্রতিষ্ঠানটির ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেনে।

চ্যানেলটির পরিচালনা পর্ষদে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এ কে এম হাফিজুর রহমানের পুত্র এবং সৌদি আরব (পূর্বাঞ্চল) বিএনপির সভাপতি এ কে এম গোলাম হাসনাইন।

অন্যদিকে, ‘লাইভ টিভি’ গত ১৪ জুলাই অনুমোদন পায়। এটি ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’-এর অধীনে পরিচালিত হবে। এটির কর্ণধার আরিফুর রহমান, যিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন। প্রতিষ্ঠানটির ঠিকানা: গুলশান-১, সড়ক ১৪৩।

বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের সংখ্যা দাঁড়িয়েছে ৫০টি, যার মধ্যে ৩৬টি সম্প্রচারে রয়েছে, ১৪টি সম্প্রচারের অপেক্ষায় আছে। এ ছাড়া অনুমোদিত আইপি টিভি রয়েছে ১৫টি।

তথ্যমন্ত্রণালয় জানায়, টিভি লাইসেন্স পাওয়ার প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্র, কোম্পানির গঠনতন্ত্র, ট্রেড লাইসেন্স, ইনকরপোরেশন সনদ, আয়কর সনদ, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটসহ প্রকল্প প্রস্তাব ও ৩০০ টাকার অঙ্গীকারনামা জমা দিতে হয়। আবেদন যাচাইয়ের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিটিআরসি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করে। তবে সবশেষ সিদ্ধান্ত নির্ভর করে সরকারের সংশ্লিষ্ট মহলের ‘সবুজ সংকেত’-এর ওপর।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩