শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   জাতীয়
নতুন পে স্কেলে ‘গ্রেড’ কমছে, বাড়ছে বেতন
  Date : 06-10-2025

অনলাইন ডেস্ক

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত জাতীয় বেতন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। আগামী ৬ মাসের মধ্যে তারা নতুন স্কেলের সুপারিশ পেশ করবে বলে জানানো হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, শুধু বেতন বাড়ানোর প্রস্তাব নয়, বিদ্যমান ২০টি গ্রেড পুনর্বিন্যাস করে গ্রেড সংখ্যা কমানোর চিন্তাও করা হচ্ছে। লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বেতন বৈষম্য দূর করা।

জাতীয় বেতন কমিশন তাদের ওয়েবসাইটে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের কাছে মতামত চেয়েছে।

মতামতের জন্য কমিশনের ‘প্রশ্ন-৫’-এ জিজ্ঞাসা করা হয়েছে— “আপনি কি ২০ গ্রেডের বর্তমান কাঠামোর পক্ষে? আপনার পছন্দের গ্রেড সংখ্যা কত? এর যৌক্তিকতা কী?”

আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়েছে— “আপনার মতে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কী হওয়া উচিত?”

কমিশন বলছে, মতামত পর্যালোচনা করে বিভিন্ন কমিটি ও সংগঠনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সুপারিশ চূড়ান্ত করা হবে।

বর্তমান পে-স্কেল ২০১৫ অনুযায়ী:

৮ম ও ৯ম গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান মাত্র ১,০০০ টাকা

২০তম ও ১৯তম গ্রেডের ব্যবধান মাত্র ২৫০ টাকা

১৭তম ও ১৮তম গ্রেডে পার্থক্য ২০০ টাকা

১২তম ও ১৩তম গ্রেডে ব্যবধান ৩০০ টাকা

এই ক্ষুদ্র পার্থক্যের জন্য অনেক গ্রেডে একই ধরনের দায়িত্ব ও বেতনের অল্প ব্যবধান থাকায় গ্রেড সংখ্যা কমিয়ে আনা যৌক্তিক হতে পারে বলে মনে করছে কমিশন।

বেতন বৈষম্য হ্রাসে ভারতের মতো গ্রুপভিত্তিক কাঠামো বিবেচনা করা হতে পারে।
ভারতের কেন্দ্রীয় সরকার তিনটি গ্রুপ (A, B, C) অনুযায়ী ১৮টি লেভেল-এ বেতন নির্ধারণ করে। বাংলাদেশেও এমন কিছু পরিবর্তন আনার চিন্তা করছে কমিশন।

বেতন কমিশনের একজন সদস্য গণমাধ্যমকে বলেন, “মূল লক্ষ্য হলো—সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত যৌক্তিক করা। এতে নিম্ন গ্রেডের কর্মীদের জীবিকা সহজ হবে এবং অসন্তোষ কমবে।”

বিশেষজ্ঞরাও বলছেন, মূল্যস্ফীতির সঙ্গে খাপ খাইয়ে নিম্ন আয়ের কর্মীদের জীবনমান রক্ষা করতে হলে গ্রেডের ব্যবধান কমাতে হবে।

চারটি ক্যাটাগরিতে মতামত নেওয়ার পর কমিশন প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত সুপারিশ পেশ করবে। সেই সুপারিশের ভিত্তিতেই নতুন পে স্কেল ঘোষণা করা হবে।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩