শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক টানা ৫ দিন ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে,   * কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন:দেবীদ্বার থেকে চাঁদাবাজি,মাদক বিদায় নেবে,১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে :   * কুমিল্লা-১০: বিফল হল আপিলেও : গফুর ভুইয়া নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের   * জামায়াতের আমির বলেন:আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না   * কুমিল্লায় উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী   * কুমিল্লার পুলিশ ৩৪৩ জন চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে ,   * এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে,১১–দলীয় জোট ক্ষমতায় গেলে: আসিফ মাহমুদ   * আজ ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি   * জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলার জন্য.   * সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত,কমিশনের প্রতিবেদন পেলেই  

   সাহিত্য
জামিন পেলেন নুসরাত ফারিয়া
  Date : 20-05-2025

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এই জামিনের আদেশ দিয়েছেন।

এর আগে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই সঙ্গে আসামি পক্ষের দাবী অনুযায়ী মামলার ঘটনার সময় আসামি দেশের বাইরে ছিলেন কিনা, আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কিনা সে মর্মে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়ে ২২ মে জামিন আবেদনের শুনানির তারিখ ধার্য করেছিলেন আদালত।

এর আগে গত রবিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ভাটারা থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা হয়।

২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন দমনের নামে এনামুল নামে একজনকে পিটিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে এনামুল হক আদালতের আদেশে ভাটারা থানায় মামলা করেন।

হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়-অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চার শ’জনকে ওই মামলায় আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, অভিনেত্রী গ্রেপ্তারের পর বিভিন্ন মহলে এ নিয়ে সমালোচনা শুরু হয়। জুলাই আন্দোলনের ছাত্র নেতা থেকে শুরু করে শোবিজ তারকারা নিন্দা ও প্রতিবাদ জানান। এমনকি এ নিয়ে মুখ খোলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও। এ ঘটনায় তিনি বিব্রত বলে মন্তব্য করেন।



  
  সর্বশেষ
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে” — তথ্য উপদেষ্টা
বিনিয়োগে ধস: অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ে পরিদর্শনে উপদেষ্টা
‘সব কিছুরই শেষ আছে’—আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক



সম্পাদক ও প্রকাশক:
মো:তরিকত উল্লাহ
অফিস: ১০৯৯ মালিবাগ হক সেন্টার, ৫মতলা ঢাকা -১২১৯ । মোবাইল : ০১৭১১২৫৩১৯৩